ঈশ্বরদীতে চাকরিতে পুনর্বহালের দাবিতে শ্রমিকদের অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীর রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) রোশিতা ও মেগাটেক্স নামের দুটি পোশাক কারখানার চাকরিচ্যুত ২৯১ শ্রমিক গতকাল মঙ্গলবার সকালে অনশন কর্মসূচি পালন করেন। চাকরিতে পুনরায় বহাল এবং মামলা প্রত্যাহারের দাবিতে তাঁরা শহরের মাহবুব খান সঞ্চৃতি মঞ্চে ১০ ঘণ্টার এ কর্মসূচি পালন করেন।কর্মসূচি শুরুর আগে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন রোশিতা শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি হেলাল উদ্দিনসহ কয়েকজন। তাঁরা বলেন, কারখানায় বার্ষিক অর্জিত ছুটির টাকা দেওয়ার দাবিতে এবং বিনা দোষে একজন শ্রমিককে নির্যাতনের প্রতিবাদে গত ৩০ জানুয়ারি ইপিজেডে শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ ও আন্দোলন করেন।