ঈশ্বরদীতে ট্রেনে আগুন, একটি বগি পুড়ে ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদী জংশন স্টেশনে গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে অবরোধ-সমর্থকেরা সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন ধরিয়ে দেয়। এতে একটি বগি সম্পূর্ণ এবং দুটি বগি আংশিক পুড়ে গেছে।
ঈশ্বরদী রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, সিরাজগঞ্জগামী এক্সপ্রেস ট্রেনটি জংশন স্টেশনের লোকো এলাকায় ধোয়ামোছার জন্য রাখা ছিল। রাত একটার দিকে অবরোধ-সমর্থকেরা ট্রেনটিতে আগুন ধরিয়ে দেয়। এতে একটি বগি সম্পূর্ণ এবং দুটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনেন। এ ঘটনায় রেল থানায় মামলা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।