ঈশ্বরদীতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের নিকরহাটা-আব্দুল্লাহপুর সড়কে গত মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা পথচারী দুই ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে একটি মোটরসাইকেলসহ ৫০ হাজার টাকা ও তিনটি মুঠোফোন লুট করে নেয়।এলাকাবাসী আহত দুই ব্যবসায়ী শাহিনুর (২৬) ও সালাউদ্দিনকে (৩০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।আহত ব্যবসায়ীরা জানান, তাঁরা ব্যবসায়িক কাজ শেষ করে একটি মোটরসাইকেলে করে মঙ্গলবার রাতে মুলাডুলি বাজার থেকে নিকরহাটা গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। পথে নিকরহাটা-আব্দুল্লাহপুর সড়কের একটি নির্জন স্থানে পৌঁছামাত্র আগে থেকে ওত পেতে থাকা আটজন ডাকাত তাঁদের ওপর হামলা করে। ডাকাতেরা চোখেমুখে বালু ছিটিয়ে ও কুপিয়ে তাঁদের গুরুতর আহত করে সর্বস্ব লুটে নেয়।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই জানান, ডাকাতির ঘটনার বিষয়ে কেউ কোনো অভিযোগ নিয়ে থানায় আসেননি।