ঈশ্বরদীতে ডোবা থেকে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে সাইদুল ইসলাম (৪৫) নামের এক দিনমজুর রিকশাচালক খুন হয়েছেন। গতকাল শুক্রবার সকালে ঈশ্বরদী শহরের ভেলুপাড়া সেতুর পুব পাশে অবস্থিত একটি ডোবা থেকে পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে। গলায় ফাঁস লাগিয়ে পরিকল্পিতভাবে সাইদুলকে হত্যা করা হয়েছে বলে তাঁর চাচাতো ভাই জহুরুল ইসলাম অভিযোগ করেছেন।থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত আটটার পর থেকে তাঁর পরিবারের লোকজন সাইদুলকে খুঁজে পাচ্ছিল না। গতকাল শুক্রবার সকালে সাইদুলের স্ত্রী ফিরোজা বেগম ভেলুপাড়া সেতুর পুব পাশের একটি ডোবায় সাইদুলের লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেন। পরে এলাকাবাসী ঈশ্বরদী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়।