ঈশ্বরদীতে দম্পতির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীর দড়িনাড়িচা এলাকা থেকে গতকাল শুক্রবার সকালে এক তরুণ দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দম্পতি হলেন ইমরান হোসেন (২০) ও তাঁর স্ত্রী আলো খাতুন (১৮)।

ঈশ্বরদী থানার পুলিশ ও নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, ছয় মাস আগে সিরাজগঞ্জের বেলকুচি এলাকার ইমরান হোসেনের সঙ্গে ঈশ্বরদীর দড়িনাড়িচা এলাকার আলো খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে ইমরান শ্বশুরবাড়িতেই থাকতেন।

আলো খাতুনের মা সীমা খাতুন দাবি করেন, তাঁর মেয়ে ও জামাতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন,  বৃহস্পতিবার রাত দুইটার দিকে তাঁর ঘুম ভেঙে গেলে তিনি বাইরে এসে মেয়ে-জামাইয়ের ঘরে আলো জ্বলতে দেখেন। বিষয়টি অস্বাভাবিক লাগায় তিনি ঘরের পাশে গিয়ে ডাকাডাকি শুরু করেন। একপর্যায়ে তিনি দুজন প্রতিবেশীকে ডেকে ঘরের বেড়ার টিন ফাঁক করে মেঝেতে রক্তাক্ত অবস্থায় মেয়ে আলোকে দেখতে পান। পাশেই ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে ছিলেন ইমরান।