ঈশ্বরদীতে দুই বখাটের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে পাবনার ঈশ্বরদীতে গত শনিবার দুপুরে দুই বখাটেকে সাজা দেওয়া হয়েছে।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম জানান, এসএম স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীর সঙ্গে এক বছর আগে শহরের শৈলবাড়িয়া এলাকার আহমেদ আলী সরকারের ছেলে আল-আমিনের (২৬) বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে গত নভেম্বর মাসে ওই ছাত্রী তার স্বামীকে তালাক দেয়। স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য আল-আমিন পাবনার আদালতে মামলা করেন। কিন্তু বিচারক মামলাটি খারিজ করে দেন। এর পর থেকে ঈশ্বরদীতে কলেজে যাতায়াতের সময় আল-আমিন নানাভাবে তাকে উত্ত্যক্ত করে আসছিলেন। গত শুক্রবারও আল-আমিন তাকে উত্ত্যক্ত করায় তিনি থানায় অভিযোগ করেন। পুলিশ শনিবার সকালে আল-আমিনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আহমেদ যৌন হয়রানির দায়ে আল-আমিনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।এদিকে ঈশ্বরদী বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে শৈলবাড়িয়া এলাকার আনসার আলী সরকারের ছেলে নয়ন (১৮) স্কুলে যাতায়াতের সময় উত্ত্যক্ত করতেন। এ ঘটনায় থানায় অভিযোগ করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। শনিবার একই বিচারক নয়নকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। দুই বখাটেকেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।