ঈশ্বরদীতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক গৃহবধূকে ধর্ষণ ও তাঁর গর্ভপাত ঘটানোর অভিযোগে জামায়াতে ইসলামী পাবনার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ইউনিটপ্রধান পিন্টু শেখকে (৪৫) গত মঙ্গলবার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের ভাষ্যমতে, জগন্নাথপুর পশ্চিমপাড়া গ্রামের পিন্টু শেখ এক গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। গৃহবধূ অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। গৃহবধূ জানান, গর্ভের সন্তান নষ্ট করলে পিন্টু তাঁকে বিয়ে করবেন বলে আশ্বাস দিয়েছিলেন। এখন তিনি বিয়ে না করে মীমাংসা করার চেষ্টা করছেন।