ঈশ্বরদীতে পলিথিন কারখানা সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী সদরের আলহাজ ক্যাম্পে একটি অবৈধ পলিথিন কারখানার মালিককে গত বৃহস্পতিবার দুই লাখ টাকা জরিমানা করেছে ঢাকা পরিবেশ অধিদপ্তর। কারখানাটি সিলগালাও করে দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কারখানা মালিক আমির হোসেন বৈধ কাগজপত্র ছাড়া দীর্ঘদিন ধরে পলিথিন তৈরি করে আসছিলেন। এই অভিযোগে বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) আলমগীর হোসেন আমির হোসেনকে নগদ দুই লাখ টাকা জরিমানা করেন।