ঈশ্বরদীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুকুরের পানিতে ডুবে দুই যমজ শিশুর মৃত্য ঘটেছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে পাঁচটায় পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুনসেদপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যক্তিরা আজ সন্ধ্যায় পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে।

পানিতে ডুবে মারা যাওয়া শিশুর নাম আদিব হাসান ও আবির হাসান। বয়স ১৩ মাস। তাদের বাবা হাসানুজ্জামান বিপ্লব পাবনা চিনিকলের একজন শ্রমিক। পানিতে ডুবে তাঁর যমজ শিশু মারা যাওয়ার কথা তিনি স্বীকার করেছেন।

হাসানুজ্জামান বলেন, তাঁদের ঘরের পাশেই রয়েছে একটি পুকুর। আদিব ও আবির পুকুরপাড়ে ইটের খোয়া নিয়ে খেলার সময় হামাগুড়ি দিয়ে হঠাৎ পুকুরপাড়ের কাছে যেতে তারা পানিতে ডুবে যায়। তাদের মা তখন কাছে না থাকলেও দূর থেকে তিনি পুকুরে ডুবে যেতে দেখে চিৎকার করতে থাকেন। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় সন্ধ্যা সোয়া ছয়টার দিকে পুকুর থেকে আদিব ও আবিরের লাশ উদ্ধার করা হয়।
মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়নি বলে মৃত দুই শিশুর পরিবার সূত্র জানায়।