ঈশ্বরদীতে পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে দুর্বৃত্তরা সিরাজ মণ্ডল নামের এক মাছচাষির পাঁচ বিঘার পুকুরে বিষ দিয়ে সব মাছ মেরে ফেলেছে। উপজেলার মুলাডুলি ইউনিয়নের হাজারীপাড়া গ্রামে গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সিরাজ মণ্ডল।
সিরাজ জানান, গতকাল শুক্রবার সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তিনি গিয়ে দেখেন, পুকুরের সব মাছ মরে পানিতে ভেসে উঠেছে। স্থানীয় তরুণেরা পুকুরে নেমে কিছু মরা মাছ নিয়ে যায়। তিনি নিজে পুকুর থেকে ২৫ মণ মরা মাছ তুলেছেন। তিনি অভিযোগ করেন, দুর্বৃত্তরা তাঁর আর্থিক ক্ষতি করতেই পুকুরে বিষ ঢেলে মাছগুলো মেরে ফেলেছে।
এই পুকুরে চাষ করা মাছ থেকেই সারা বছর তাঁর পরিবার চলে বলে জানান সিরাজ। মাছগুলো মেরে ফেলায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুলাডুলি ইউপির চেয়ারম্যান সেলিম মালিথা বলেন, তিনি ঘটনাটি জানার পর সরেজমিনে দেখে এসেছেন। ঘটনাটি তদন্তের জন্য স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়া হয়েছে।