ঈশ্বরদীতে বিএনপির তৃণমূল মনোনীত প্রার্থী বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূলের মনোনীত পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ খবর জানা যায়।
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক আপনাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।’
প্রসঙ্গত, ঈশ্বরদীতে বিএনপির দুজন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচনে দলের কেন্দ্রীয় কমিটি থেকে বিএনপির প্রবীণ নেতা ও ইউপি চেয়ারম্যান জার্জিস হোসেনকে সমর্থন দেওয়া হয়েছে।