ঈশ্বরদীতে বিদ্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে নিয়োগ নিয়ে পাকশীর রূপপুর বালিকা উচ্চবিদ্যালয়ে হামলা ও শিক্ষকদের মারধরের ঘটনায় স্থানীয় যুবলীগের ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে গত রোববার রাতে ঈশ্বরদী থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। পুলিশ ওই রাতে পাকশীর চর রূপপুর এলাকা থেকে মামলার দুই আসামি যুবলীগের কর্মী শরিফুল ইসলাম ওরফে সঞ্জয় ও তাঁর ভাই শফিকুল ইসলাম ওরফে শচীনকে গ্রেপ্তার করে। গতকাল সোমবার তাঁদের পাবনা আদালতে পাঠানো হয়।এদিকে প্রধান শিক্ষককে মারধর ও বিদ্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে গতকাল সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সদস্যরা এক সংবাদ সম্মেলনে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি করেন।পুলিশ জানায়, প্রধান শিক্ষক আনিসুর রহমান বাদী হয়ে গত রোববার রাতে থানায় মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুজ্জামান পিন্টুকে। ওই বিদ্যালয়ে রোববার হামলা, ভাঙচুর এবং প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মারধরের ঘটনায় নিয়োগ পরীক্ষা স্থগিত হয়ে যায়।