ঈশ্বরদীতে বয়লার বিস্ফোরণ ও বস্তা চাপায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের বড়ইচরা এলাকার লোকমান হোসেন ফকিরের ধানের চাতালের বয়লার বিস্ফোরণ ও ধানের বস্তা চাপা পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন: ঈশ্বরদীর চরমিরকামারী গ্রামের লরু মণ্ডলের ছেলে সাইদুল ইসলাম (৪২), নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর কাজীপাড়া গ্রামের রমজান আলীর ছেলে সাজেদুল ইসলাম (৪০) ও ঈশ্বরদীর চরছলিমপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে আমিরুল ইসলাম (২৫)।