ঈশ্বরদীতে রাস্তা বন্ধ না করার দাবিতে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী-সিভিলহাট পাইলট লাইনসংলগ্ন রাস্তাটি বন্ধ না করার দাবি জানিয়েছেন আশপাশের ১০টি গ্রামের মানুষ। গত রোববার ওই সব গ্রামের বাসিন্দারা মিছিল শেষে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সমেঞ্চলনে এ দাবি জানান। যুক্তিতলা, সিভিলহাট, সাঁড়া ও পাকশী স্বার্থ সংরক্ষণ কমিটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে বলা হয়, সাঁড়া, পাকশী, যুক্তিতলা, সিভিলহাট, ঝাউদিয়া, সাঁড়া গোপালপুর, চানমারী, মাজদিয়াসহ উপজেলার ১০টি গ্রামের মানুষ ১২০ বছরের পুরোনো পাইলট লাইনসংলগ্ন রাস্তাটি ব্যবহার করে আসছে। এই রাস্তা দিয়ে তাঁরা কুষ্টিয়ার ভেড়ামারা, নাটোরের লালপুর ও পাবনায় যাতায়াত করে থাকেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে ঈশ্বরদী ইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) শাহ আলম জানান, কর্তৃপক্ষ রেলওয়ে থেকে বন্দোবস্ত নিয়ে ওই রাস্তার প্রবেশমুখে ইপিজেডের গেট নির্মাণের পরিকল্পনা নিয়েছে।
যুক্তিতলা, সিভিলহাট, সাঁড়া ও পাকশী স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক আবুল কাশেমের সভাপতিত্বে সংবাদ সমেঞ্চলনে কয়েকজন বক্তা বলেন, রাস্তাটি বন্ধ করে দেওয়া হলে এলাকার মানুষ ভীষণ সমস্যায় পড়বে। রাস্তাটি বন্ধ না করার দাবিতে এলাকাবাসী গত ৩০ জুন পাকশীতে সমাবেশ করে ঈশ্বরদী ইপিজেড কর্তৃপক্ষ ও পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকে (ডিআরএম) সঞ্চারকলিপি দিয়েছেন।