ঈশ্বরদীতে রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদী উপজেলার শ্রীরামগাড়ি এলাকায় গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রেললাইনের কিছু অংশ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে দিনাজপুর-ঈশ্বরদী-ঢাকা, রাজশাহী-ঈশ্বরদী-ঢাকা ও ঢাকা-রাজশাহী-দিনাজপুর পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
পাকশী বিভাগীয় রেলওয়ে সদর দপ্তরের বিভাগীয় প্রকৌশলী-২ মনিরুল ইসলাম ফিরোজী প্রথম আলো ডটকমকে জানান, ভোর চারটার দিকে রেললাইন পাহারা দিতে গিয়ে পাহারাদারেরা দেখতে পান রেললাইন কেটে ফেলা হয়েছে। এ সময় তাঁরা রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। আজ সকাল সোয়া সাতটার দিকে রেললাইন মেরামতের কাজ শুরু হয়েছে।