ঈশ্বরদীতে শিশুদের মধ্যে পোশাক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে অসহায় ও দুস্থ শিশুদের মাঝে ঈদ উপলক্ষে নতুন ৫০০টি হাফপ্যান্ট বিতরণ করা হয়েছে। আমেরিকাভিত্তিক অনলাইন স্টোর ‘বেয়ার বটম ক্লথিং ডট কম’-এর মাধ্যমে বাংলাদেশ এনভয় টেক্সটাইল লিমিটেডের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার পোশাকগুলো বিতরণ করা হয়।
গতকাল সকালে উপজেলা শহরের রেলগেট দড়িনারিচা এলাকা থেকে এই পোশাক বিতরণ কর্মসূচির শুরু করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। বিকেল পর্যন্ত তাঁরা শহরের মাহাতাব কলোনি, মধ্য অরণকোলা, জয়নগর, পশ্চিমটেংরীসহ বিভিন্ন এলাকায় উপস্থিত হয়ে শিশুদের একত্র করে হাফপ্যান্টগুলো দেন। এতে অংশ নেন ঈশ্বরদী বন্ধুসভার সভাপতি শহিদুল হক, সাধারণ সম্পাদক আজিজুল হাকিম, আবু শাহীন, তহুরুল ইসলাম প্রমুখ। এ সময় প্রথম আলোর ঈশ্বরদী প্রতিনিধি মাহাবুবুল হক উপস্থিত ছিলেন।
ঢাকার তিন চিকিৎসকের সহযোগিতায় গত সোমবারও বন্ধুসভার সদস্যরা ১০০টি শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করেন।