ঈশ্বরদীতে শীতার্তদের মাঝে ২০০টি কম্বল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল রোববার সকালে পাবনার ঈশ্বরদীর ডাকবাংলো মাঠে দুস্থ শীতার্ত মানুষের মাঝে ২০০টি কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে সহযোগিতা দেয় বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
প্রথম আলো বন্ধুসভার ঈশ্বরদী সদস্যরা কয়েক দিন ধরে শীতার্ত মানুষের তালিকা তৈরি করেন। গতকাল তাঁদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। কম্বল পেয়ে কাচারিপাড়ার রোজিনা বেগম (৬৫) বলেন, ‘তোমরা বাবা প্রথম আলোর পক্ষ থেকি কম্বল দিয়া আমার বহুত উপকার করলে।’
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী এস এম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আয়নুল ইসলাম, পূর্বটেংরী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন বিশ্বাস, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, ঈশ্বরদী বন্ধুসভার সভাপতি শহিদুল হক প্রমুখ।