প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদীতে শিব চতুর্দশী ও পৌর শ্মশানের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের দুই দিনব্যাপী ‘হর-মুন্ড মালিনী’ উৎসব। গত শুক্রবার রাতে ঈশ্বরদী পৌর শ্মশান পরিচালনা কমিটির আয়োজনে এ উৎসব শুরু হয়। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উৎসবে অংশ নেওয়া হিন্দু সম্প্রদায়ের সদস্যরা শহরের মৌবাড়ি দুর্গামন্দির থেকে জল নিয়ে শুরু করে নগ্ন পদযাত্রা। পদযাত্রা শেষে শ্মশানে শিবলিঙ্গে জল ঢালেন ভক্তরা। উৎসব পরিচালনা কমিটির উপদেষ্টা উদয়নাথ লাহিড়ী, কমিটির সভাপতি বিশ্বনাথ পাল, সাধারণ সম্পাদক স্বপন কুমার কণ্ডু, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুনীল কুমার চক্রবর্তীসহ বিপুলসংখ্যক নারী ও পুরুষ এতে উপস্থিত ছিলেন। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি