ঈশ্বরদীতে হিন্দুদের সূর্যপূজা উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে গতকাল বুধবার দিবাগত রাতে হিন্দু সম্প্রদায়ের সূর্যপূজা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে ৫০০ হিন্দু নরনারী উপজেলা পরিষদের পুকুরে এই সূর্যপূজা শুরু করেন। আজ বৃহস্পতিবার সকালে সূর্যোদয়ের মধ্য দিয়ে পূজার সমাপ্তি ঘটে।
পূজা উদ্যাপন পরিষদ ঈশ্বরদী শাখার সম্পাদক সুনীল চক্রবর্তী জানান, দেবতার সন্তুষ্টি এবং মনোবাসনা পূরণের জন্য নারীরা বিভিন্ন ডালায় ফলমূল, প্রদীপ সাজিয়ে পুকুরের পানিতে নেমে সূর্যের দিকে তাকিয়ে প্রার্থনা করেন।