ঈশ্বরদীতে ৯ হাজার ডিম লুট, গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকাপুরে পাবনা চিনিকলের সামনে থেকে গত বৃহস্পতিবার দিবাগত ভোররাতে চার ছিনতাইকারী এক ডিম ব্যবসায়ীর কাছ থেকে নয় হাজার মুরগির ডিম লুট করেছে। পুলিশ গতকাল শনিবার সকালে এ ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, ডিম লুট করার পর ডিম ব্যবসায়ী মঞ্জুর কাদের গত শুক্রবার সকালে ঈশ্বরদী থানায় পাবনার সাঁথিয়া উপজেলার গোপালপুর গ্রামের মনা নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া থেকে প্রথমে মনাকে এবং তাঁর স্বীকারোক্তি অনুযায়ী নাজিমকে সাঁথিয়ার গোপালপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে ঈশ্বরদী থানায় নিয়ে আসে।