ঈশ্বরদীতে 'বিদ্রোহী' প্রার্থীকে বৈধ দাবি
পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী জাকারিয়া পিন্টুকে ‘দলের একমাত্র বৈধ প্রার্থী’ হিসেবে ঘোষণা দিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সরদার।
ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে গতকাল বুধবার দুপুরে দলের উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিতিতে সংবাদ সমেঞ্চলনে সিরাজুল ইসলাম এ ঘোষণা দেন।
সমেঞ্চলনে সিরাজুল ইসলাম বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হারুন-অর রশীদের নাম উল্লেখ করে বলেন, তিনি অসৎ উদ্দেশ্যে ব্যক্তিগতভাবে জার্জিস হোসেনকে ঈশ্বরদীর উপজেলা নির্বাচনে দল-সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। এটা কেন্দ্রের সিদ্ধান্ত নয়।
ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুই বিএনপির একমাত্র বৈধ প্রার্থী। তাঁর প্রতি দলের তৃণমূলের সমর্থন রয়েছে।
হারুন-অর রশীদ বলেন, সংবাদ সমেঞ্চলন করার আগে সিরাজুল ইসলামের বিএনপির কেন্দ্রে যোগাযোগ করে জানা উচিত ছিল। কারণ তিনি (হারুন) কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী জাকারিয়াকে দলের সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছেন। এটা কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। এ ঘটনায় সিরাজুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
ঈশ্বরদী উপজেলা নির্বাচনে বিএনপির দুজন নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের মধ্যে জার্জিসকে বিএনপির কেন্দ্র থেকে সমর্থন দেওয়া হয়েছে। অন্যদিকে জাকারিয়াকে তৃণমূল বিএনপি সমর্থন দিয়েছে। ২৩ মার্চ এ উপজেলা পরিষদ নির্বাচন হবে।