প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে পাবনার ঈশ্বরদী উপজেলার প্রত্যন্ত এলাকার আট গ্রামের ১৫ হাজার মানুষের জীবন। গতকাল শনিবার থেকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চরকুড়ুলিয়া, শান্তিনগর, চরগড়গড়ি গুচ্ছগ্রাম, কৈকুণ্ডা মাঠপাড়া, ফকিরপাড়া, বিলকেদার হাসপাতালপাড়া, কামালপুর দক্ষিণপাড়া ও মুলাডুলি ইউনিয়নের বহরপুর গ্রাম বিদ্যুৎ সুবিধার আওতায় আসে। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ দুপুর ১২টায় লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চরকুরুলিয়া বিদ্যালয় মাঠে সু্ইচ টিপে বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পাবনার মহাব্যবস্থাপক আবদুল মতিন ও নির্বাহী প্রকৌশলী মনবেন্দ্র লাল মোস্তারী উপস্থিত ছিলেন।