ঈশ্বরদীর 'প্রাচীন' স্থাপনা সংরক্ষিত হিসেবে চিহ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি দল গতকাল বুধবার পাবনার ঈশ্বরদীর নুরুল্লাপুর গ্রামে সম্প্রতি সন্ধান পাওয়া সুড়ঙ্গ ও স্থাপনা পরিদর্শন করেছে। স্থাপনার ইট, সুরকি, গাঁথুনিসহ বিভিন্ন নমুনা সংগ্রহের পর দলটি ওই এলাকাকে সংরক্ষিত পুরাকীর্তি এলাকা হিসেবে চিহ্নিত করেছেন।

পরিদর্শন দলের প্রধান ও বিভাগীয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক বাদরুল আলম জানান, নুরুল্লাপুর গ্রামের ওই পুকুর খনন করলে সেখানে অনেক প্রাচীন স্থাপনা ও পুরাকীর্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, ১৮০০ খ্রিষ্টাব্দের সময় এখানে রাজবাড়িসহ নানা ধরনের স্থাপনা ছিল। পুকুর থেকে একটি পুরোনো সুগন্ধির কাচের বোতল পাওয়া গেছে। এটি ২০০ বছর আগে ব্যবহার হতো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানোয়ার হোসেন জানান, প্রত্নতত্ত্ব অধিদপ্তর এলাকাকে সংরক্ষিত পুরাকীর্তি এলাকা হিসেবে চিহ্নিত করেছে।

দৌলতদিয়ায় পাঁচ শতাধিক যান আটকা

টানা ৮৩ ঘণ্টার অবরোধ শেষে গত মঙ্গলবার রাত থেকে ঢাকামুখী যানবাহনের কারণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটা পর্যন্ত মহাসড়কে তিন কিলোমিটার এলাকায় পাঁচ শতাধিক যানবাহন আটকা পড়ে। এগুলোর মধ্যে অধিকাংশই ছিল পণ্যবাহী ট্রাক।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ও ঘাট সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর বেনাপোল স্থলবন্দরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন যানবাহন ঘাটে আসতে থাকে। এতে ঘাটে তীব্র চাপের সৃষ্টি হয়।