উ ত্ত রে অ াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনসাই প্রদর্শনী: রাজশাহী নগরের অলকার মোড়ে শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে ‘১৪তম বার্ষিক বনসাই প্রদর্শনী’ শুরু হবে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সকাল ১০টা থেকে প্রদর্শনী চলবে রাত আটটা পর্যন্ত।
কবিতা উৎসব: পাবনা জেলা পরিষদের রশিদ হল মিলনায়তনে মহীয়সী সাহিত্য ও পাঠচক্রের আয়োজনে দিনব্যাপী কবিতা উৎসব চলবে। সকাল নয়টায় উদ্বোধন করবেন ছড়াকার ও শিশু সংগঠক রফিকুল হক।
সাংস্কৃতিক অনুষ্ঠান: আজ সকাল নয়টায় বগুড়া শহরের সাতমাথা মুক্তমঞ্চে নজরুল পরিষদের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠান।