উ ত্ত রে আ জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল টুর্নামেন্ট: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সর্জন মাঠে বিকেল চারটায় আদিবাসী ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে। খেলায় নাধাই আদিবাসী ফুটবল দল ও দেলবাড়ী আদিবাসী ফুটবল দল অংশ নেবে।
কর্মশালা: রংপুরে সুশাসনের জন্য নাগরিকের আয়োজনে বেলা সাড়ে তিনটায় কোতোয়ালি থানার সামনে তিলোত্তমা হোটেলের মিলনায়তনে ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন: নাগরিক অধিকার ও দায়িত্ব’ শীর্ষক নাগরিক কর্মশালা হবে।
সাংস্কৃতিক অনুষ্ঠান: সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর টাউন হলে বেলা ১১টা থেকে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।