উ ৎ পাদন খরচ বাড়ায় বেড়েছে বিদ্যুতের দাম: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উ ৎ পাদন খরচ বাড়ার কারণে বিদ্যুতের দাম কিছুটা বাড়ানো হয়েছে। তিনি বলেন, বিশ্ববাজারে সব পণ্যের মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুতের উ ৎ পাদন খরচও বেড়েছে। তবে জনগণ বিদ্যু ৎ ব্যবহারে একটু সাশ্রয়ী হলে বাড়তি দাম মানুষের জীবনে তেমন কোনো প্রভাব ফেলবে না।গতকাল বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে একমাত্র স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে এই অধিবেশনেও বিরোধী দলের সদস্যরা অনুপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী বলেন, ফার্নেস তেল ও ডিজেলভিত্তিক বিদ্যু ৎ কেন্দ্র করতে গিয়ে উ ৎ পাদন খরচ কিছুটা বেড়েছে। তবু জনগণ বিদ্যু ৎ চায়। এ কারণে গ্রাহকদের মতামতের ভিত্তিতে সহনীয় পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বিগত চারদলীয় জোট সরকার বিদ্যুতের উ ৎ পাদন একটুও বাড়াতে পারেনি। অসীম ক্ষমতাধর তত্ত্বাবধায়ক সরকারের আমলেও তা বাড়েনি। অথচ প্রতিনিয়তই বিদ্যুতের চাহিদা বেড়েছে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে চার লাখ ৪০ হাজার গ্রাহককে নতুন সংযোগ দেওয়া হয়েছে। আরও চার লাখ ৪০ হাজার সংযোগের আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই গ্রাহকদের সংযোগ দিতে আরও এক হাজার ২২৩ মেগাওয়াট বিদ্যু ৎ প্রয়োজন। আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রবাসী-আয় কমে গেছে—এ কথা ঠিক নয়। বিগত চারদলীয় জোট সরকারের পাঁচ বছরে প্রবাসী-আয় এসেছে ১৮ দশমিক ৩৬ বিলিয়ন মার্কিন ডলার। আর বর্তমান সরকারের দুই বছর ১০ মাসেই এর পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৮৩ বিলিয়ন মার্কিন ডলার। তিনি বলেন, ‘চার দলের পাঁচ বছরে বিদেশে জনশক্তি রপ্তানি হয়েছে ১৩ লাখ সাত হাজার ৫৮১ জন। আর আমাদের দুই বছর ১১ মাসে ১৩ লাখ ৭৬ হাজার ৩৯১ জনের বিদেশে কর্মসংস্থান হয়েছে।’ সব বিভাগে অর্থনৈতিক অঞ্চল: দেশের প্রতিটি বিভাগে একটি করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি দলের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, প্রবাসীরা দেশে বিনিয়োগ করলে তাঁদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা দেওয়া হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, বিগত বিএনপি সরকারের আমলে চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে গ্যাসের অনুসন্ধান ও উ ৎ পাদন কার্যক্রম গৃহীত না হওয়ায় বর্তমানে গ্যাস সরবরাহে সংকট সৃষ্টি হয়েছে। তিনি গ্যাস অনুসন্ধানে বাপেক্সের কার্যক্রম সম্পর্কে বলেন, এসব কার্যক্রম বাস্তবায়িত হলে গ্যাসের মজুদ প্রায় তিন থেকে সাড়ে তিন ট্রিলিয়ন ঘনফুট বাড়বে বলে আশা করা যায়।