উ. কোরিয়ার পারমাণবিক পরীক্ষায় বাংলাদেশের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সরকার মনে করে, এ ধরনের তত্পরতা কোরীয় উপদ্বীপসহ পুরো বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে কোনো সহায়ক ভূমিকা রাখবে না। উত্তর কোরিয়া গত মঙ্গলবার ওই পরীক্ষা চালায়। এর এক দিন পর বাংলাদেশ সরকার এক বিবৃতিতে ওই ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে।বিবৃতিতে বলা হয়, পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ চুক্তি (এনএনপিটি) এবং সমন্বিত পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তির (সিটিবিটি) স্বাক্ষরকারী দেশ হিসেবে কোরিয়া উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত দেখতে সব রকম আন্তর্জাতিক প্রয়াসে বাংলাদেশের সমর্থন রয়েছে।