উইকলি ব্লিৎসের সম্পাদক সালাউদ্দিন শোয়েব গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকলি ব্লিৎস সাময়িকীর সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরীকে অর্থ আত্মসাতের মামলায় গত বুধবার রাতে উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত সেপ্টেম্বরের শেষের দিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে বিলাওয়াল জারদারির সঙ্গে ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারের প্রেমের সম্পর্ক রয়েছে বলে সালাউদ্দিন শোয়েব চৌধুরী প্রকাশিত উইকলি ব্লিৎস পত্রিকায় কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়। দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হেকিম প্রথম আলোকে বলেন, গত ২৯ অক্টোবর দক্ষিণখানের বাসিন্দা সাজ্জাদ হোসেন বাদী হয়ে সালাউদ্দিন চৌধুরী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ৬৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, সাংবাদিক সালাউদ্দিন চৌধুরী ব্যবসা করার কথা বলে প্রতারণার মাধ্যমে তাঁর কাছ থেকে ৬৯ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেন। টাকা চাইতে গেলে তিনি না দিয়ে টালবাহানা শুরু করেন।