উইমেন চেম্বারের নতুন শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মাসের মধ্যে নারায়ণগঞ্জে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) নতুন শাখা চালু হবে। গত সোমবার নারায়ণগঞ্জে নারী উদ্যোক্তাদের একটি কর্মশালায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। শহরের আলী আহম্মদ চুনকা সিটি ট্রেনিং সেন্টারে সোনারগাঁ, রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার উপজেলার নারী উদ্যোক্তাদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিডব্লিউসিসিআইয়ের পরিচালক গুলশান নাসরিন চৌধুরী।