উইম্যান বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের (এইউডব্লিউ) বহিষ্কৃত শিক্ষার্থীরা বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন। শিক্ষাপ্রতিষ্ঠানটি পরি-চালনায় সুষ্ঠু নীতিমালা প্রণয়নসহ ছয় দফা তুলে ধরেন তাঁরা।মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বহিষ্কৃত শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন প্রফেসর ইমেরিটাস জামাল নজরুল ইসলাম, লেখিকা ফেরদৌস আরা আলীম এবং শিক্ষার্থীদের পক্ষে মেহেজাবীন, মার্জিয়া সাফিন, নিশো প্রমুখ। এইউডব্লিউ কর্তৃপক্ষ গত ১২ জুন বিশ্ববিদ্যালয়ের ১১ জন ছাত্রীকে বহিষ্কার করে।