উইলিয়াম ও কেটকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটন পুত্র সন্তান লাভ করায়, সে দেশের রানি দ্বিতীয় এলিজাবেথকে ঊষ্ণ ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, রানির কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘ব্রিটিশ রাজ পরিবারে নতুন অতিথি আগমনে আমরা খুবই আনন্দিত।’ তিনি আরও বলেন, বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আমি রাজকীয় দম্পতি ও রাজ পরিবারকে আন্তরিক অভিনন্দন জানাই।’ খবর বাসসের।