উক্যচিংয়ের বসত দখল চেষ্টাকারী দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানে জাল দলিল তৈরি করে উক্যচিং (ইউকেচিং) বীর বিক্রমের বসতভিটা দখল চেষ্টার অভিযোগে গতকাল বৃহস্পতিবার দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজনসহ পাঁচজনের বিরুদ্ধে প্রতারণা ও হুমকি প্রদানের মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
উক্যচিং বীর বিক্রম বলেন, গতকাল প্রথম আলোতে ‘বীর বিক্রম উক্যচিং ভিটা থেকে উচ্ছেদ-আতঙ্কে’ শীর্ষক সংবাদ প্রকাশের পর পুলিশ তৎপর হয়ে ওঠে।
জেলা শহরের লাঙ্গিপাড়াবাসী বলেছেন, দুপুরে পুলিশ বীর বিক্রমের কাছ থেকে নুরুন্নেছার ভাড়া নেওয়া দোকানে যায়। তারা নুরুন্নেছাকে খঁুজতে থাকে। কিন্তু নুরুন্নেছাকে না পেয়ে আবদুল মাবুদ (২২) ও রবিউল হাসান (২৪) নামের তাঁর দুই ভাইকে আটক করে নিয়ে আসে।