উখিয়া সীমান্তে বিজিবি-বিজিপি পতাকা বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার ঘুমধুম সীমান্তের (ফ্রেন্ডশিপ ব্রিজের বাংলাদেশ অংশে) গতকাল বুধবার বেলা ১১টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান। ১২ সদস্যের মিয়ানমার দলের নেতৃত্ব দেন সে দেশের ১ নম্বর বিজিপি কমান্ডিং অফিসের সেকেন্ড কমান্ডিং অফিসার মিউ সুই।
কর্নেল মো. খালেকুজ্জামান জানান, বৈঠকে মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশ অনুপ্রবেশ বন্ধ, ইয়াবাসহ মাদক চোরাচালান প্রতিরোধসহ সীমান্ত-সংশ্লিষ্ট নানা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।