উখিয়া ও টেকনাফে ৩৮ রোহিঙ্গা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যরা গতকাল বৃহস্পতিবার সকালে মিয়ানমারের ৩৮ জন রোহিঙ্গাকে আটক করেছেন। বিকেলে তাদের পুনরায় মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।বিজিবি সূত্র জানায়, সকাল আটটার দিকে উখিয়া উপজেলার তুমব্রু, ঘুমধুম ও বালুখালী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ২১ জন এবং টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্ত থেকে ১৭ রোহিঙ্গাকে আটক করা হয়। এরা সে দেশের মংডু শহরের বাসিন্দা। আয়-রোজগারের জন্য রোহিঙ্গারা বাংলাদেশ পালিয়ে এসেছিল।