উখিয়া কলেজের শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়করণের দাবিতে কক্সবাজারের উখিয়া কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেছে। গতকাল শনিবার সকালে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কলেজগেট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তব্য দেন কলজের অধ্যক্ষ ফজলুল করিম, সহকারী অধ্যাপক অজিত কুমার দাশ, শিক্ষার্থী আলমগীর কবির, সাঈদুল আমিন প্রমুখ।
অধ্যক্ষ বলেন, উখিয়া কলেজে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১ হাজার ৬০০ জন। কলেজে চারটি বিষয়ে সম্মান (অনার্স) কোর্স চালু আছে। পরীক্ষার ফলাফলও ভালো। তারপরও এই কলেজটির জাতীয়করণ হচ্ছে না। কলেজ জাতীয়করণের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
শিক্ষক অজিত দাশ বলেন, জাতীয়করণের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে যেসব শর্তের কথা বলা হয়েছে তার সবই উখিয়া কলেজ পূরণ করতে পেরেছে।