উখিয়ায় অপহূত তরুণীকে গণধর্ষণ, পাঁচ দিন পর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের গয়ালমারা গ্রামের বাড়ি থেকে এক তরুণীকে (১৯) অপহরণের পর ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। ঘটনার পাঁচ দিন পর গতকাল সোমবার কক্সবাজার থেকে তাঁকে উদ্ধার করা হয়। পুলিশ বলেছে, প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ধর্ষকদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই তরুণীকে ২ মার্চ রাত আটটার দিকে বাড়ি থেকে সাত-আটজন দুর্বৃত্ত অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর গহিন জঙ্গলের একটি ঝুপড়ি ঘরে অপহরণকারীরা তাকে ধর্ষণ করে। গতকাল সোমবার কক্সবাজারের আদালত ভবনসংলগ্ন স্থানে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই তরুণীর বাবা জানান, মেয়ে নিখোঁজ হওয়ার পর উখিয়া থানায় তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল খবর পেয়ে কক্সবাজার ছুটে গিয়ে আদালত ভবনসংলগ্ন স্থান থেকে মেয়েকে উদ্ধার করে উখিয়া থানায় নিয়ে আসেন।মামলার তদন্ত কর্মকর্তা উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দীন প্রথম আলোকে বলেন, ওই তরুণীর জবানবন্দি অনুযায়ী কক্সবাজারের চৌফলদণ্ডী ইউনিয়নের ঘোনারপাড়া গ্রামের মো. ইলিয়াছ ও একই গ্রামের কামালসহ পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা করা হয়েছে।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়াজ মোহাম্মদ বলেন, ওই তরুণীর পরনের কাপড় রক্তাক্ত অবস্থায় ছিল। ঘটনার প্রাথমিক তদন্তে গণধর্ষণের সত্যতা মিলেছে।