উখিয়ায় অবৈধ অস্ত্রসহ চার ব্যক্তি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাগলিরবিল গ্রামে অভিযান চালিয়ে পুলিশ গতকাল সোমবার ভোরে অবৈধ অস্ত্রসহ চার ব্যক্তিকে আটক করেছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি করে আসছেন। তাঁরা হলেন উখিয়া উপজেলার নিদানিয়া গ্রামের মোহাম্মদ শরীফ (২৬), হালিয়াপালং ইউনিয়নের পাগলিরবিল গ্রামের মোহাম্মদ শফিক (২৯), টেকনাফ উপজেলার শাপলাপুর গ্রামের আবু বক্কর প্রকাশ জাহাঙ্গীর (২০) ও কক্সবাজার শহরের সমিতিপাড়ার আবদুস শুক্কুর (২৫)। এ সময় তাঁদের কাছ থেকে দেশে তৈরি একটি অবৈধ বন্দুক ও তিনটি ধারালো অস্ত্র (লম্বা কিরিচ) উদ্ধার করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন মিয়া এর সত্যতা নিশ্চিত করে বলেন, আটক চারজনের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।