উখিয়ায় অস্ত্রের মুখে কলেজছাত্রী অপহরণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে গতকাল শনিবার সকাল নয়টায় অপহরণের চেষ্টা চালায় দৃর্বৃত্তরা। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে ছাত্রীকে দুর্বৃত্তদের হাত থেকে উদ্ধার করে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ছাত্রী সহপাঠী চাচাতো বোনকে নিয়ে বাড়ি থেকে অটোরিকশাযোগে কলেজে যাচ্ছিল। গাড়িটি সকাল নয়টায় ‘কক্সবাজার-টেকনাফ’ সড়কের মরিচ্যা মুক্তিযোদ্ধা সঞ্চৃতি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এলে একদল দুর্বৃত্ত গতি রোধ করে। এরপর সহপাঠীকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিয়ে ওই ছাত্রীকে অপহরণের চেষ্টা করছিল। এ সময় ছাত্রীর আর্তচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ছাত্রীর বাবা বলেন, স্থানীয় সন্ত্রাসী সাহাব উল্লাহ ও ছৈয়দ হোছন পূর্বপরিকল্পিতভাবে তাঁর মেয়েকে অপহরণের চেষ্টা করেছিল। স্থানীয় লোকজন এগিয়ে না এলে মেয়ের শিক্ষাজীবন শেষ হয়ে যেত। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহরণকারীদের ধরার চেষ্টা চলছে।