উখিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা
কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে গতকাল বুধবার বেলা ১১টায় মাসিক আইনশৃঙ্খলা, চোরাচালান ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আইনশৃঙ্খলা কমিটির সভায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামী লীগ-দলীয় সাংসদ আবদুর রহমান বদি মিয়ানমার সীমান্তের ইয়াবা পাচার বন্ধ করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি দাবি করেন, ইয়াবা পাচারকারী গডফাদারদের সঙ্গে কতিপয় গণমাধ্যমকর্মীর আঁতাত থাকায় মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। সীমান্তের ইয়াবা ব্যবসায় তাঁর পরিবারকে জড়িত করে একটি বিশেষ মহল ফায়দা লোটার চেষ্টা করছে।
উল্লেখ্য, ২১ জানুয়ারি প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘ইয়াবা ব্যবসায় দুই দেশের ভিআইপিরা’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। পুলিশ ও বিজিবির কাছ থেকে তথ্য নিয়ে তৈরি এ প্রতিবেদনে ইয়াবা গডফাদার হিসেবে সাংসদ বদি ও তাঁর পাঁচ ভাইকে অভিযুক্ত করা হয়।