উখিয়ায় ইয়াবা পাচারকারীর দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম গতকাল শুক্রবার দুপুর ১২টায় ইয়াবা ব্যবসার অপরাধে আবদুল খালেককে (৪৮) ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। খালেক কক্সবাজার সদর উপজেলার লাইট হাউস গ্রামের মৃত লাল মোহামঞ্চদের ছেলে।
কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টের দায়িত্বরত বিজিবির হাবিলদার আতিয়ার রহমান বলেন, গত বৃহস্পতিবার রাত ১১টায় টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী একটি বাস তল্লাশি করে ৬৬০টি ইয়াবাসহ আবদুল খালেককে আটক করা হয়।