উখিয়ায় ইয়াবাসহ চার পাচারকারী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর মরিচ্যা চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গতকাল শুক্রবার ভোর পাঁচটার দিকে মালবোঝাই একটি ট্রাক তল্লাশি করে ১০ হাজার ৬৮০টি নিষিদ্ধ ইয়াবা বড়িসহ চার পাচারকারীকে আটক করেছে। ট্রাকটি টেকনাফ থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল।আটক পাচারকারীরা হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পানছড়ি গ্রামের মো. শফিক (২৫), একই ইউনিয়নের হাজীপাড়ার আয়ুব আলী (২৯), হোয়াইক্ষ্যং ইউনিয়নের কেরনতলী গ্রামের আবদুর রহমান (৪৫) ও আবু আহমদ (২৫)।অভিযানে নেতৃত্বদানকারী মরিচ্যা চেকপোস্টের বিজিবির সুবেদার নুরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল বিকেলে ইয়াবা, ট্রাকসহ আটক চার পাচারকারীকে উখিয়া থানার পুলিশের কাছে সোপর্দ করে একটি মামলা দায়ের করা হয়েছে।