উখিয়ায় কামানের গোলা বিস্ফোরণে সেনাসদস্য নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের উখিয়ায় মহড়া চলাকালে দুর্ঘটনাবশত কামানের গোলা বিস্ফোরণে এক সেনাসদস্য নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত আটটার দিকে উপজেলার মনখালী উপকূলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেনাসদস্যের নাম ইব্রাহিম খলিল।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সেনাসদস্য হাবিব, হুমায়ুন ও রাসেদুল। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন গত রাত সাড়ে ১০টায় প্রথম আলোকে বলেন, আহত সেনাসদস্যদের হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। নিহত সেনাসদস্যের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।