উখিয়ায় গণপিটুনিতে ডাকাত সর্দার নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার সোনাইমুড়ি গ্রামে গত সোমবার রাতে গণপিটুনিতে শাহ আলম (৩২) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় বন্ধুক ও একটি গুলি উদ্ধার করা হয়। এলাকাবাসী জানান, উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ী সোনাইমুড়ি গ্রামের ডাকাত সর্দার শাহ আলম সোমবার রাত ১২টার দিকে সশস্ত্র অবস্থায় গ্রামের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় গ্রামে পাহারারত কমিউনিটি পুলিশের সদস্য নুরুল আলম ডাকাত ডাকাত বলে চিত্কার করলে শতাধিক গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে পুরো গ্রাম ঘিরে ফেলে। রাত দুইটার দিকে তারা শাহ আলমকে আটক করে পিটুনি দেয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শাহ আলমের বিরুদ্ধে ডাকাতি ও ধর্ষণসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে।