উখিয়ায় গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুপ্তচর সন্দেহে কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে নূর মোহাম্মদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তাঁর বাড়ি নাইক্ষ্যংছড়ির দক্ষিণ ঘুমধুম গ্রামে৷
এ ঘটনার সত্যতা িনশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংসা থোয়াই বলেন, নূর মোহাম্মদ (৪৮) দীর্ঘদিন ধরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে থেকে েদাভাষীর কাজ করে আসছেন৷ এই সুযোগে তিনি গোপন খবর মিয়ানমারে পাচার করছিলেন৷