উখিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের উখিয়া উপজেলার বত্তাতলী নতুনবিল গ্রামের নিজ বাড়িতে শাহেদা বেগম নামের একজন গৃহবধূ খুন হয়েছেন। অভিযোগ উঠেছে, শাহেদাকে তাঁর স্বামী নূরুল আলম গত রোববার রাতে দা দিয়ে কুপিয়ে হত্যার পর সন্তানদের নিয়ে পালিয়ে যান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নূরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণীর কর্মচারী। দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকায় তাঁর বেতন-ভাতা বন্ধ রয়েছে। পুলিশ ও প্রতিবেশী সূত্র জানায়, নূরুল-শাহেদা দম্পতির চার সন্তান রয়েছে। তাঁদের সংসারে অভাব-অনটন চলছিল। এ নিয়ে রোববার রাত নয়টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে, রাত ১১টার দিকে নূরুল (৩২) স্ত্রী শাহেদাকে (২৭) দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। এরপর চার সন্তান নিয়ে পালিয়ে যান।