উখিয়ায় ডিজেলসহ পাচারকারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের সময় পুলিশ গত শুক্রবার রাত ১০টায় ঘিলাতলী গ্রাম থেকে ১৭৫ লিটার ডিজেলসহ আবদুল করিমকে আটক করেছে। করিম বলেন, তিনি উখিয়ার ডিজেল ব্যবসায়ী আহমদ সওদাগরের দোকান থেকে এই ডিজেল কেনেন।  উখিয়া থানার উপপরিদর্শক শ্যামল কান্তি দাশ বলেন, মিয়ানমারে পাচারের সময় তাঁকে হাতেনাতে আটক করা হয়।