উখিয়ায় দুই প্রতারককে ধরে থানায় সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ায় ভুয়া বেসরকারি সংস্থা (এনজিও) ডিপেন্ড হেলথ কেয়ার লিমিটেডের স্বাস্থ্যসেবা কর্মসূচিতে চাকরি দেওয়ার নামে প্রায় দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ভুক্তভোগী জনতা গতকাল সোমবার দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। উপজেলার পালংখালী স্টেশন থেকে এদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন ওই এনজিওর কক্সবাজার অফিসের কথিত কর্মকর্তা মো. এনামুল হক ও উখিয়া অফিসের কথিত ম্যানেজার নুরুল আলম।ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, আটক দুই ব্যক্তি গত বছরের অক্টোবরের শুরুতে চাকরি দেওয়ার কথা বলে ১১ ব্যক্তির কাছ থেকে জনপ্রতি ১৬ হাজার ৫০০ করে টাকা জামানত হিসেবে আদায় করেন।ভুক্তভোগী শামীম ইফতেখার নয়ন, হালিমা বেগম ও আয়েশা আক্তার জানান, তাঁরা তাঁদের মাসিক ছয় হাজার ৫০০ টাকা করে বেতন দেওয়ার কথা বলে পরিচয়পত্র দিয়ে মাঠে কাজ করার নির্দেশ দেন। তাঁরা দরিদ্র স্বাস্থ্যসেবা কর্মসূচি নামে একটি ভুয়া প্রকল্পের কার্যক্রম শুরু করেন।ভুক্তভোগীরা অভিযোগ করেন, তিন মাস পার হলে তাঁরা কর্মকর্তাদের কাছে বেতনের টাকা চাইলে কোনো টাকা দেওয়া হবে না বলে তাঁদের জানিয়ে দেওয়া হয়। জামানত ফেরত চাইলে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দেওয়া হয়। তাঁরা চাপ দিলে ওই দুজন আত্মগোপন করেন। অবশেষে গতকাল পালংখালী স্টেশনে তাঁদের দেখতে পেয়ে স্থানীয় ক্ষতিগ্রস্ত যুবক-যুবতীরা আটক করে উখিয়া থানার পুলিশের কাছে সোপর্দ করে।