উখিয়ায় দুর্বৃত্তদের হামলায় আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলায় গত রোববার রাতে এক বাড়িতে দুর্বৃত্তদের হামলায় নারীসহ চারজন আহত হয়েছেন। বসতবাড়ির গাছ কাটতে বাধা দেওয়ায় এ ঘটনা ঘটে বলে হামলার শিকার ব্যক্তিদের অভিযোগ। দুর্বৃত্তরা বাড়িটি পুড়িয়ে দিয়েছে। লুটপাট করে নিয়েছে ঘরের মালামাল। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে ১৫-১৬ জন দুর্বৃত্ত উপজেলার করই বনিয়া গ্রামের ছব্বির আহমদের (৪৮) বাড়ির দুটি জামগাছ জোর করে কেটে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় গাছ কাটতে বাধা দিলে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে গৃহকর্তা ছব্বিরের বাড়িতে লুটপাট চালায়।