উখিয়ায় পাঁচ লাখ টাকার ওষুধ জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের উখিয়া উপজেলার রেজু আমতলী সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের সময় গতকাল শুক্রবার সকালে বিজিবির সদস্যরা প্রায় পাঁচ লাখ টাকা দামের বিপুল পরিমাণ সরকারি ওষুধ জব্দ করেছেন। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।বিজিবির সূত্র জানায়, জব্দ ওষুধের মধ্যে পাওয়া গেছে অ্যামক্সোসিলিন, ডিপো প্রোভা ইনজেকশন, পল সিরাপ, অ্যামক্সোসিলিন সিরাপ, অ্যান্টাসিড ট্যাবলেট, অ্যান্টাসিড সিরাপ, ফাইমোক্সিল সিরাপসহ বিভিন্ন জাতের ওষুধ সামগ্রী, যা বিনা মূল্যে রোগীদের সরবরাহের জন্য সরকারি হাসপাতালে সরবরাহ হয়ে থাকে। গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে মিয়ানমারে পাচারের সময় এসব জব্দ করা হয়। তবে ধাওয়া খেয়ে পাচারকারীরা জঙ্গলে আত্মগোপন করায় ধরা সম্ভব হয়নি। অভিযানে নেতৃত্বদানকারী বিজিবির নায়েব সুবেদার ইসহাক মোল্লা বলেন, জব্দ ওষুধগুলো শুল্ক বিভাগে জমা দেওয়া হয়েছে।