উখিয়ায় পিকআপ ও রিকশা সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া উপজেলার টিঅ্যান্ডটি ভবন এলাকায় গতকাল শনিবার সকাল আটটায় রিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

তাঁরা হলেন রিকশাচালক ও স্থানীয় উখিয়া সদরের পিএফপাড়ার আলী আহমদ (৩৩) ও যাত্রী একই এলাকার পরিমল বড়ুয়া (৪৫)। আলী আহমদ ঘটনাস্থলে এবং পরিমল বড়ুয়া উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।